জাতীয়

জাতীয় ঐক্য তৈরি হয়েছে জঙ্গিবাদের বিরুদ্ধে মন্তব্য প্রধানমন্ত্রীর

শেখ হাসিনা
শেখ হাসিনা

রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার পর দেশে জঙ্গিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য তৈরি হয়েছে বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এখন যার যার অবস্থান থেকে এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে।

গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার পর বিশ্বের দরবারে সম্মানজনক অবস্থানে ছেদ পড়েছে বলে এ মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

এ সময় জঙ্গিদের অর্থদাতা ও প্রশিক্ষণদাতাদের খুঁজে বের করতে হবে উল্লেখ করে তিনি বলেন, উচ্চবিত্ত পরিবারের সন্তানেরা কেন জঙ্গিবাদের জড়িয়ে পড়ছে তা খতিয়ে দেখা হচ্ছে এবং জঙ্গিদের কারা উস্কানি দিচ্ছে তা খতিয়ে দেখা হচ্ছে।

ঐক্যবদ্ধভাবে উন্নয়ন ত্বরান্বিত করতে বিশ্বনেতাদের ঐকমত্যের কথা উল্লেখ করে ওই সম্মেলনে বিশ্বব্যাপী জঙ্গিবাদ দমনে তথ্য বিনিময়ের মাধ্যমে পারস্পারিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, জঙ্গিদের উস্কানি দাতা ও একই সঙ্গে অর্থও অস্ত্রদাতাদের খুঁজে বের করার চেষ্টা করছে সরকার।

সন্তান যেন বিপথে না যায় সেজন্য বিত্তবানসহ সকল অভিভাবকদের সচেতন করতে সারাদেশে কাজ শুরু হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।

আলোচিত নর্থ সাউথসহ সকল বিশ্ববিদ্যালয়েও লেখাপড়ার কাঙ্খিত পরিবেশ তৈরির চেষ্টা করা হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী।

এরই মধ্যে দেশে জঙ্গিবাদ বিরোধী জাতীয় ঐকমত্য তৈরি হয়েছে বলে মন্তব্য করে শেখ হাসিনা বলেন, সকল সন্ত্রাসী হামলার ঘটনাতেই তদন্ত চলছে, তবে তদন্তের খাতিরে অনেক কিছুই এখন প্রকাশ করা যাচ্ছে না।

ধর্মের নামে মানুষহত্যাসহ সন্ত্রাস-জঙ্গিবাদ দমনে যার যার অবস্থান থেকে প্রত্যেক নাগরিককে ভূমিকা রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

তুরস্কে সেনাবাহিনীর একটি অংশের অভ্যুত্থান চেষ্টার নিন্দা জানিয়ে—বাংলাদেশ অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলের বিপক্ষে বলে জানান প্রধানমন্ত্রী।

বাংলাদেশেও এ ধরনের বহু ক্যু-অভ্যুত্থান হয়েছে— উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এভাবে যখনই যারা ক্ষমতায় এসেছে তাদের কেউ জনগণের কল্যাণে কাজ করেনি— সবাই নিজেদের স্বার্থে ব্যস্ত ছিল।

এশিয়া-ইউরোপ মিটিং (আসেম) সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রীর তিন দিনের উলানবাটর সফর নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, আসেমে অংশ নিয়ে আমি জঙ্গিবাদ ও উগ্রবাদের বিষয়ে বাংলাদেশ সরকারের জিরো টলারেন্স নীতির কথা বিশ্বনেতাদের জানিয়েছি। কেবল তাই নয়, বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছি, জঙ্গিবাদ ও সন্ত্রাসে মদতদাতা, অর্থদাতা ও প্রশিক্ষণদাতাদের খুঁজে বের করতে হবে।

গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী উলানবাটরে যান। তারপর দিন আসেমে অংশগ্রহণসহ রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ ও জাপানের প্রধানমন্ত্রী শিনঝো আবের সঙ্গে বৈঠক করেন শেখ হাসিনা। বৈঠক করেন আরও বেশ ক’জন বিশ্বনেতার সঙ্গে। তিন দিনের সফর শেষে শেখ হাসিনা শনিবার সন্ধ্যায় দেশে ফেরেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ