জাতীয়

অবৈধ স্থাপনা উচ্ছেদে সরকার কঠোর অবস্থানে: গণপূর্তমন্ত্রী

মোশাররফ হোসেন
মোশাররফ হোসেন

রাজধানীর আবাসিক এলাকাগুলোতে অবৈধভাবে গড়ে ওঠা বাণিজ্যিক ও অন্যান্য স্থাপনা উচ্ছেদে সরকার কঠোর অবস্থানে যাচ্ছে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

রোববার সচিবালয়ে এ সংক্রান্ত আয়োজিত বৈঠকে তিনি এ কথা বলেন।

গুলশানের হলি আর্টিজান অবৈধভাবে গড়ে উঠেছিলো— উল্লেখ করে মন্ত্রী বলেন, সোমবার থেকেই অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান জোরদার করা হবে।

দরকার হলে এসব স্থাপনার বিদ্যুৎ, গ্যাস, পানিসহ অন্যান্য সেবার সংযোগ বিচ্ছিন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হবে বলেও জানান তিনি।

তবে শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লিনিকগুলোকে অনত্র সড়াতে সময় দেয়া হবে বলেও জানান মোশাররফ হোসেন।

রাজধানীর গুলশান, বারিধারা, ধানমন্ডি, উত্তরার মতো আবাসিক এলাকাগুলোতে অনুমোদন ছাড়াই বাণিজ্যিক প্রতিষ্ঠানসহ যত্রতত্র গড়ে ওঠেছে নানান অবৈধস্থাপনা। এসব স্থাপনার বিরুদ্ধে সরকারের উচ্ছেদ অভিযান চালু থাকলেও মানবিক কারণে কিছুটা ঢিমে তালে চলছিলো কার্যক্রম।

রাজউকের তালিকা অনুযায়ী রাজধানীর অবৈধ স্থাপনা

জোন এলাকা অবৈধ স্থাপনা নোটিশের সংখ্যা

জোন - ২ উত্তরা ২১৫ ৫৫

জোন - ৩ মিরপুর ৫৮০ ৭১

জোন -৪ গুলশান, বাধিধারা ৫৫২ ৩০

জোন - ৫ ধানমন্ডি, লালবাগ ১৭৩ ৬০

জোন - ৬ মতিঝিল, খিলগাঁও ১০৫ ৫৩

তবে অনুমোদনহীনভাবে গড়ে উঠা গুলশান হলি আর্টিজান রেস্তোরায় জঙ্গি হামলার পর এ উচ্ছেদ অভিযান আবারো জোরদার করার ঘোষণা দিয়েছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রনালয়।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ