সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে আজ থেকে শুরু হলো গণজাগরণ মঞ্চের মাসব্যাপী ‘প্রতিরোধ ঘরে ঘরে’ কর্মসূচি।
সোমবার সকালে কর্মসূচির শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে জঙ্গিবাদ বিরোধী লিফলেট বিতরণ করা করেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।
এ সময় তিনি বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে ঘরে ঘরে প্রতিরোধ গড়ে তুলতে শুধু সভা-সমাবেশ নয়— প্রয়োজনে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত রোডমার্চ করে প্রতিরোধ গড়ে তোলা হবে।
শুধু রাজধানীতে নয় পর্যায়ক্রমে দেশের সকল জেলা-উপজেলায় এই প্রতিরোধ কর্মসূচি পালন করা হবে বলেও জানান ইমরান।
শিক্ষার্থীরা জঙ্গিবাদের টার্গেট হওয়ায় তাদেরকে এই কর্মসূচিতে অর্ন্তভুক্ত করার তাগিদ দেন গণজাগরণ মঞ্চের এ মুখপাত্র।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: