বাংলাদেশের বর্তমান জনসংখ্যা ১৬ কোটি ১০ লাখ বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। মঙ্গলবার সকালে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, প্রতি বছর জনসংখ্যা বাড়ছে ২০ লাখ।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক বলেন, বর্তমান জনসংখ্যা বৃদ্ধির হার যে ২.০৩ রয়েছে— তা ভবিষ্যতে ২-এর মধ্যে রাখা হবে। আগামী ২১ জুলাই অনুষ্ঠেয় জনসংখ্যা দিবস পালনের নানা কর্মসূচির কথাও জানান তিনি।
এছাড়া তরুণ-কিশোররা যাতে বিপথে যেতে না পারে, সেজন্য সবাইকে সচেতন থাকার পরামর্শ দেন মন্ত্রী।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: