জাতীয়

জঙ্গী হামলার আশঙ্কা থাকলেও উদ্বিগ্ন নন মন্ত্রীরা

আনিসুল হক
আনিসুল হক

জঙ্গী হামলার আশঙ্কা থাকলেও এ নিয়ে উদ্বিগ্ন নন সরকারের মন্ত্রীরা। তাদের মতে, এ নিয়ে আতংকিত হওয়ারও কারণ নেই। তবে আগের চেয়ে আরও বেশি সতর্ক হয়ে চলবেন তারা।

জঙ্গী হামলার বিষয়ে সতর্ক করে ডিএমপি কমিশনারের পাঠানো ক্ষুদেবার্তার প্রতিক্রিয়ায় এসব বলেন মন্ত্রীরা। তারা এও বলছেন, জঙ্গিবাদের কারণে বিশ্বব্যাপী সংকটে বাংলাদেশেও নিশ্চিন্ত থাকার কোন অবকাশ নেই।

দেশের বিশিষ্ট নাগরিকদের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি ক্রমাগত দিয়ে আসছে জঙ্গি-সন্ত্রাসীরা। তবে এ নিয়ে মোটেও উদ্বিগ্ন নন তারা। যদিও তাদের নিরাপত্তায় সতর্ক রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।

তবে গুলশান ও শোলাকিয়ায় হামলার পর দেশজুড়ে সতর্কতা অনেক বেশি বাড়ানো হয়েছে।

১১ জুলাই ও ১৮ জুলাই সোমবারের মন্ত্রিসভার বৈঠকে, মন্ত্রীদের নিজেরা সতর্ক থেকে অন্যদের সতর্ক করতে পরামর্শ দেয়া হয়। মঙ্গোলিয়ায় আসেম সম্মেলনে যাওয়ার আগের দিন প্রধানমন্ত্রী দেশে আরও জঙ্গি হামলার আশঙ্কার কথা জানিয়ে সবাইকে সতর্ক থাকতে বলেন।

এরই ধারাবাহিকতায় ঢাকা মহানগর পুলিশ-ডিএমপি কমিশনার মন্ত্রিসভার সদস্যদের ক্ষুদেবার্তা পাঠিয়ে, যেকোনো সময় হামলার আশঙ্কায় সতর্ক থাকার পরমর্শ দিয়েছেন।

মন্ত্রীদের দেহরক্ষী ও নিরাপত্তা দলকে এ ব্যাপারে ধারণা দিতেও অনুরোধ জানানো হয় ক্ষুদে বার্তায়। সতর্ক করা হয় সরকারে ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও।

এ নিয়ে মোটেও উদ্বিগ্ন নন সরকারের মন্ত্রীরা। তারা বলেন, সতর্কতা সবার জন্যই প্রযোজ্য। তবে বাড়তি নিরাপত্তার বদলে বিদ্যমান ব্যবস্থা আরও শক্তিশালীর করার পক্ষে তারা।

নিজেদের নিয়ে আতংকিত না হলেও সন্ত্রাসবাদের বৈশ্বিক প্রেক্ষাপটে নিশ্চিন্ত থাকার অবকাশ নেই বলে মত দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

আনিসুল হক বলেন, ব্যাপারটা হচ্ছে, ১ জুলাই যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এটাকে হালকাভাবে নেয়ার কোনো অবকাশ নেই। এই ঘটনার থেকে বুঝতে পেরেছি যে সাবধানতা অবলম্বন করতে হবে।

তিনি আরো বলেন, যখনই যে তথ্যাদি আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পান না কেন, প্রয়োজন অনুসারে সে সব তথ্য বিশেষভাবে নিরাপত্তার জন্য সরকারে আসীন রয়েছেন, তাদের তারা জানান। সেই ধারাবাহিকতায় ডিএমপির পুলিশ কমিশনার জানিয়েছিলেন, যে তাদের কাছে ‘এ সংবাদ’ রয়েছে। সেই সংবাদ অনুসারে আমরা যেন একটু সাবধান হই।

এরপরও নিজেরা আগের চেয়ে আরও বেশি সতর্ক থাকবেন বলে জানান মন্ত্রীরা। সবাইকে সতর্ক থাকারও আহবান জানান তারা।

কিশোর-তরুণরা যাতে বিপথে না যায় এবং এরইমধ্যে বিপথে চলে যাওয়াদের সুপথে ফেরাতে নিজ নিজ দায়িত্ব যথাযথ পালনে সবার প্রতি আহ্বান জানিয়েছেন মন্ত্রীরা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ