জাতীয়

১৫ আগস্টের পুনরাবৃত্তি যেন না হয়: সৈয়দ আশরাফ

সৈয়দ আশরাফুল ইমলাম
সৈয়দ আশরাফুল ইমলাম

বঙ্গবন্ধু হত্যাকণ্ডের মতো ১৫ আগস্টের ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে সেদিকে সতর্ক ও সজাগ থাকতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইমলাম।

মঙ্গলবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে মুক্তিযোদ্ধা সংসদের আয়োজিত সন্ত্রাস-জঙ্গিবাদ বিরোধী আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

এ সংসদকে নিজস্ব স্বক্রিয়তা বজায় রেখে কাজ করার পরামর্শ দিয়ে সৈয়দ আশরাফ বলেন, আমলাতন্ত্র ও সরকারের মুখাপেক্ষী না থেকে মুক্তিযোদ্ধ সংসদকে নিজস্ব স্বক্রিয়তা বজায় রেখে কাজ করতে হবে।

জাতির জনক বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে সকলকে সতর্ক করে দিয়ে তিনি বলেন, এ ঘটনা যেন আর না ঘটে সেজন্য সজাগ থাকতে হবে।

অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক বলেন, মুক্তিযোদ্ধাদের তালিকা নির্ভুলভাবে যাচাই বাছাইয়ের কাজ চলছে।

এ সময় নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান অভিযোগ করেন, দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের সঙ্গে হাত মিলিয়েছে বিএনপি।

এর আগে সকালে মুক্তিযোদ্ধা সংসদের জাতীয় নির্বাহী কাউন্সিল অনুষ্ঠিত হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ