জাতীয়

সন্ত্রাস-জঙ্গিবাদে জড়িত প্রতিষ্ঠান-শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি

স্বাধীনতা শিক্ষক পরিষদ
স্বাধীনতা শিক্ষক পরিষদ

সন্ত্রাস-জঙ্গিবাদের সঙ্গে জড়িত প্রতিষ্ঠান ও শিক্ষকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে স্বাধীনতা শিক্ষক পরিষদ। এ সময় জঙ্গিবাদ দমনে পারিবারিক সচেতনতাবোধ তৈরির পাশাপাশি নৈতিক শিক্ষার ওপর গুরুত্ব দেন শিক্ষক নেতারা।

সন্ত্রাস-জঙ্গি হামলার প্রতিবাদে মঙ্গলবার সকালে রাজধানীর মালিবাগ, রামপুরা,বাড্ডা ও ভাটারা এলাকায় মানববন্ধন ও সভার আয়োজন করে স্বাধীনতা শিক্ষক পরিষদ।

এদিকে, জঙ্গিবাদের পৃষ্ঠপোষক ও প্রশ্রয়দাতাদের জাতীয় ঐক্যের বাইরে রাখার দাবি জানিয়েছে গণজাগরণ মঞ্চ। এছাড়া একই দাবিতে দেশের বিভিন্ন জেলা সদরেও পালিত হয় অনুরূপ কর্মসূচি।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা প্ল্যাকার্ড হাতে নিয়ে অংশ নেন এ কর্মসূচিতে। এ সময় জঙ্গিবাদ রুখতে পারিবারিক সচেতনতা সৃষ্টি ও নৈতিকতার কথা জানান তারা।

বাড্ডায় মানববন্ধন শেষে সংক্ষিপ্ত পথসভায় শিক্ষক নেতারা জঙ্গিবাদের সঙ্গে জড়িত শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান শিক্ষক নেতারা।

এদিকে, জঙ্গিবাদের পৃষ্ঠপোষক ও প্রশ্রয়দাতাদের জাতীয় ঐক্যের বাইরে রাখার দাবি জানিয়েছে গণজাগরণ মঞ্চ। জঙ্গিবাদ বিরোধী মাসব্যাপী প্রচারণার দ্বিতীয় দিনে সকালে ঢাকার আজিজ সুপার মার্কেটে এ দাবি জানান মঞ্চের মুখপাত্র ইমরান এইচ. সরকার।

একই দাবিতে বরিশালে মানববন্ধন করেছে ন্যাশনাল পিপলস পার্টি। সকালে নগরীর অশ্বনী কুমার টাউন হলের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এছাড়াও খাগড়াছড়ি, খুলনা, পাবনা, রাজবাড়ি, শরীয়তপুর, কুড়িগ্রাম ও নড়াইলে অনরূপ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ