দেশের সব সামাজিক সাংস্কৃতিক সংগঠনকে একত্রিত করে জঙ্গীবাদের বিরুদ্ধে একটি সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলতে চায় সংস্কৃতি মন্ত্রণালয়। এ জন্য একটি কার্যপত্র তৈরির কাজ করছে তারা।
কার্যপত্রে প্রধানমন্ত্রী অনুমোদন দিলে, আগামী মাসের মাঝামাঝি থেকেই বাস্তবায়নের কাজ শুরু হবে বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
জঙ্গীবাদের বিরুদ্ধে দেশের প্রতিটি সাংস্কৃতিক সংগঠন ও সংস্কৃতি কর্মীকে মাঠে নামার অনুরোধ করেছেন তিনি।
গুলশান, শোলাকিয়া কিংম্বা ফ্রান্সের নিসে; মানুষ যখন দানবের ভুমিকায়, তখন বিপন্ন মানবতা।
এইসব নারকীয় কর্মকাণ্ডের বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলতে চায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী। এ জন্য চলছে বিশেষ কার্যপত্র তৈরির কাজ।
মন্ত্রী মনে করেন, সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে মানুষের মধ্য একটি সংবেদনশীল মন তৈরি হবে। যা জঙ্গীবাদ প্রতিরোধে বড় ভুমিকা রাখবে বলে তার আশা।
এ জন্য দেশের প্রতিটি সাংস্কৃতিক সংগঠনকে যার যার জায়গা থেকে কাজ করার আহবান জানিয়েছেন তিনি।
তবে মন্ত্রীর আক্ষেপ, সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেয়া হলেও,অভিবাবক এবং শিক্ষকদের মনোভাবের কারণে, সাংস্কৃতিক আন্দোলন ঘরে তোলা যাচ্ছে না।
বর্তমান বাস্তবতায় এখন আর কারোরই বসে থাকার সময় নেই। তাই সাংস্কৃতিক আন্দোলনে সবাইকে যোগ দেওয়ার আহ্বান তার।