সারাদেশে ২৬২ জন নিখোঁজের তালিকা প্রকাশ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)। এ তালিকায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, মানারাত কলেজসহ বেশ কিছু প্রতিষ্ঠানের ১২ জন শিক্ষার্থীর নাম-ঠিকানা দেয়া হয়েছে।
থানা পুলিশ ও গোয়েন্দাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তালিকাটি তৈরি করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাবের গণমাধ্যম ও আইন শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বলেন, নিখোঁজদের ব্যাপারে খোঁজখবর করা হচ্ছে। এ তালিকায় রয়েছেন নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের এমবিএর ছাত্র তৌহিদ রউফ ও একই বিশ্ববিদ্যালয়ের শেহজাদ রউফ।
মোনাশ বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাওসিফ হোসেন, নারায়নগঞ্জের তোলারাম সরকারী কলেজের ইয়াছিন হোসেন।
তালিকায় নিখোঁজ অবস্থা থেকে ফিরে আসা দুই তরুণের নাম রয়েছে। তাদের একজন আফিফ মানসিফ চৌধুরী। তিনি ১ মার্চ নিখোঁজ হন এবং ফিরে আসেন ২২ মে।
রয়েছেন শামীম রেদওয়ান— ২৮ ফেব্রুয়ারি তিনি নিখোঁজ হন এবং ফিরে আসেন মে মাসের শেষ সপ্তাহে।
২ জনেই ঢাকা সেনানিবাসের বাসিন্দা।