জাতীয়

পণ্যের গুণগত মান ঠিক রাখতে ব্যবসায়ীদের আহ্বান

শেখ হাসিনা
শেখ হাসিনা

মুনাফা লাভের আশায় ভেজাল না দিয়ে পণ্যের গুণগত মান ঠিক রাখতে ব্যবসায়ীদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বিদেশে রপ্তানি করা মাছের গুণগত মান বজায় রাখার নির্দেশ দেন তিনি।

বুধবার রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে জাতীয় মৎস্য সপ্তাহের (১৯-২৫ জুলাই) উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে রপ্তানি করা মাছের গুণগত মান যেন টিক রাখা হয় সে বিষয়ে সংশ্লিষ্টদের সজাগ থাকার পরামর্শ দেন শেখ হাসিনা।

মাছের পোনা বিতরণ কার্যক্রম নিবিড় পর্যবেক্ষণের আওতায় আনারও নির্দেশ দিয়ে তিনি বলেন, উপজেলা পর্যায়ে মাছের পোনা বিতরণ পর্যবেক্ষণে মন্ত্রণালয়কে আরো কঠোর হতে হবে।

সমুদ্র সম্পদ আগামী ৫ বছরের মধ্যে আহরণ করতে না পারলে তা হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে— উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, গভীর সমুদ্রে মৎস্য আহরণের অভিজ্ঞতা না থাকলেও সেখানকার সম্পদ খুব শিগগির আহরণ করা হবে।

পাশাপাশি জীব বৈচিত্র রক্ষায় দেশের সকল নদী পর্যায়ক্রমে ড্রেজিং করা হবে বলেও জানান শেখ হাসিনা।

পরে মৎস্য খাতে বিশেষ অবদানের জন্য এ বছর ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ