রাজধানীর গুলশানে স্প্যানিশ রেস্তোরাঁ হলি আর্টিজান বেকারিতে নিহত ৫ জঙ্গির রক্তের নমুনা সংগ্রহ করেছে ঢাকা মেডিকেলের ফরেনসিক মেডিসিন বিভাগের চিকিৎসকরা।
বুধবার ফরেনসিক মেডিসিন বিভাগের একটি দল সিএমএইচে রাখা জঙ্গিদের এ রক্তের নমুনা সংগ্রহ করে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেলের ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. সোহেল মাহমুদ।
ডা. সোহেল মাহমুদ বলেন, আনুষঙ্গিক কাজ শেষে এ নমুনা পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটকে দেয়া হবে। পরে অধিকতর তদন্তের জন্য তা যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো-এফবিআইয়ের কাছে পাঠানো হবে।
তিনি আরো বলেন, রক্তের পাশাপাশি তাদের চুলের নমুনাও সংগ্রহ করা হয়েছে। হামলার সময় জঙ্গিরা কোনো শক্তিবর্ধক বা মাদক সেবন করেছিল কি-না? তাও পরীক্ষা করে দেখা হবে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: