জাতীয়

'বৈশ্বিক ইস্যু হওয়ায় সন্ত্রাস-জঙ্গিবাদ দমন সহজ হবে'

প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী

জঙ্গি হামলায় মদতদাতাদের শিগগিরই খুঁজে বের করা হবে—উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সন্ত্রাস-জঙ্গিবাদ যেহেতু বৈশ্বিক ইস্যু তাই জড়িতদের খুঁজে বের করা খুব বেশি কঠিন হবে না।

বুধবার বিকেলে স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদের প্রশ্নের উত্তর পর্বে তিনি এ কথা বলেন।

সম্প্রতি জঙ্গি হামলার ঘটনায় দেশি-বিদেশি বিনিয়োগে কোন প্রভাব ফেলবে কি-না এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাস-জঙ্গিবাদ মোকাবেলায় সারা বিশ্ব যেখানে সোচ্চার সেখানে বিনিয়োগে কোন প্রভাব পড়বে না।

জঙ্গিদের খুজেঁ পেতে আইন-শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি বলেন, মদদদাতাদের খুঁজে পেতে সময়ের অপেক্ষা মাত্র।

জঙ্গিতৎপরতার সঙ্গে যারা জড়িত তারা স্বাধীনতায় বিশ্বাস করে না বলেও মন্তব্য করেন শেখ হাসিনা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ