জাতীয়

মিরপুরে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

মিরপুর
মিরপুর

রাজধানীর মিরপুরে নিখোঁজের প্রায় ২০ ঘণ্টা পর সকালে স্যুয়ারেজ লাইন থেকে শিশু জুনায়েদ হোসেন সাব্বিরের মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

শুক্রবার ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে জুনায়েদ নিখোঁজ ছিল। পরিবার ধারণা করে, ওই এলাকার রূপালি বস্তির পাশ দিয়ে বয়ে যাওয়া স্যুয়ারেজ লাইনের একটি নালায় শিশুটি পড়ে যায়। এরপরই ফায়ার সার্ভিসের কর্মকর্তারা তাকে উদ্ধার করার চেষ্টা করে। তবে রাত ১টা পর্যন্ত শিশুটিকে উদ্ধার করা যায়নি।

পরে শুক্রবার সকালে আবারো উদ্ধার অভিযান শুরু করলে সাড়ে ১০টার পর তার মৃতদেহ উদ্ধার হয়।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ