জাতীয়

জঙ্গিবাদ প্রতিরোধে জুমায় অভিন্ন খুতবা পাঠ

বায়তুল মোকাররম
বায়তুল মোকাররম

সন্ত্রাস-জঙ্গিবাদ প্রতিরোধে সরকারী উদ্যোগের অংশ হিসেবে জুমার নামাজে ইসলামিক ফাউন্ডেশন প্রণীত অভিন্ন খুতবা পাঠ করা হয়েছে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ সারাদেশের বিভিন্ন মসজিদে।

সন্ত্রাস-জঙ্গীবাদের সঙ্গে ইসলামের যে কোনো সম্পর্ক নেই, ২য় বারের মতো জুমাআর এই খুতবার মাধ্যমে মুসল্লিদের কাছে এমন বার্তা পৌঁছে দেয়া হয়েছে।

বয়ানে বলা হয়েছে, কোরআনের সঠিক শিক্ষা ধারন না করার কারনে বিপথে যাচ্ছে তরুণরা। সন্তানদের ব্যাপারে নজর রাখতে তাগিদ দেয়া হয়েছে অভিভাবকদের।

সম্প্রতি সংঘটিত বেশ কয়েকটি জঙ্গি হামলার পর সন্ত্রাসবাদ প্রতিরোধে নানামুখী পদক্ষেপ নেয় সরকার। সাধারণ মানুষকে জঙ্গিবাদ সম্পর্কে সচেতন করতে এরই মধ্যে জুমাআর নামাজের খুতবায় জঙ্গিবাদ সম্পর্কে সতর্কীকরণ বিষয়ে ইসলামিক ফাউন্ডেশন প্রণীত খুতবা পাঠিয়ে দিয়ে তা অনুসরনের অনুরোধও করা হয়েছে।

তারই ধারাবাহিকতায় শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের বিভিন্ন মসজিদে জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদ সম্পর্কে সতর্কীকরণ খুতবা পাঠ করা হয়।

খুতবার আগে মুসল্লিদের উদ্দেশ্যে দেয়া বয়ানেও বলা হয়, ইসলামের সঙ্গে জঙ্গিবাদের কোনো সম্পর্ক নেই। কোরআনের সঠিক শিক্ষার অভাবে বিপথে যাচ্ছে তরুণরা।

জঙ্গিবাদের হাত থেকে রক্ষা পেতে সন্তানদের প্রতি বিশেষ নজর দিতেও অভিভাবকদের তাগিদ দেয়া হয় বয়ানে।

এ খুতবা ও বয়ানকে স্বাগত জানিয়ে মুসল্লিরা জঙ্গিবাদের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির কথা বলেন।

এদিকে, জুমাআর নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের সামনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ আয়োজিত বিক্ষোভ সমাবেশে খুতবা নিয়ন্ত্রণ না করতে সরকারের প্রতি আবহান জানানো হয়।

তবে এ বিষয়ে ইসলামিক ফাউন্ডেশন তাদের বক্তব্য আগেই পরিস্কার করেছে।

তারা বলেছে, এ বিষয়টি বাধ্যতামূলক নয়; তারা কেবল এটি পাঠ করার জন্য অনুরোধ জানিয়েছেন, যাতে জঙ্গিবাদের বিরুদ্ধে সাধারণ মানুষ সচেতন হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ