জাতীয়

আইএস নয়— দেশীয় জঙ্গিরাই হামলা চালাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আসাদুজ্জামান খান কামাল
আসাদুজ্জামান খান কামাল

আইএস নয়— দেশীয় জঙ্গিরাই দেশের বিভিন্ন স্থানে হামলা চালাচ্ছে বলে আবারো জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সময় জঙ্গিবাদ মোকাবেলায় পরিবারকে সন্তানদের প্রতি নজর দেয়াসহ সামাজিক সচেতনতা গড়ে তোলার আহ্বানও জানান তিনি।

শনিবার কারওয়ান বাজারের এফডিসিতে ‘শুদ্ধ হোক সমাজ, মুক্ত হোক বিবেক’ এ শ্লোগান নিয়ে শুরু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, আনসারুল্লাহ বাংলা টিম, হুজিসহ কয়েকটি জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করেছে সরকার। এখন শোনা যাচ্ছে, হামজা নামের একটি জঙ্গি সংগঠন আত্মপ্রকাশ করছে। অনেকে বলছেন, দেশে আইএস (ইসলামিক স্টেট) রয়েছে। আসলে দেশের জঙ্গিরাই এ হামলা চালাচ্ছে।

তিনি বলেন, ভারত থেকে যুক্তরাষ্ট্র পর্যন্ত বিভিন্ন দেশের সবপর্যায় থেকে জঙ্গিবাদ দমনে বাংলাদেশকে সহায়তা দেয়ার ব্যাপারে আশ্বস্ত করা হয়েছে।

তিনি আরো বলেন, আগে জঙ্গিবাদে মাদ্রাসার অপ্রাপ্তবয়স্ক ছাত্রদের উৎসাহিত করা হতো। এখন সমাজের প্রতিষ্ঠিত মেধাবীদের কাছে গিয়ে জঙ্গিরা জিহাদের নামে অস্ত্র তুলে দিচ্ছে। ধর্মের অপব্যাখ্যা করছে।

জঙ্গিবাদ দমনে সরকার সর্তক অবস্থানে রয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সর্তকতার কারণেই গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলা প্রতিরোধে দ্রুত সাড়া দিয়েছে আইনশৃংখলা বাহিনী এবং আরো বড় ধরণের প্রাণহানির ঘটনা ঠেকাতে সক্ষম হয়েছে।

এদিকে, হুজির ঢাকা মহানগর উত্তরের সভাপতি মওলানা নাজিমুদ্দিন এবং দুই সদস্য আনাস ও সাইদুজ্জামানকে ৪ দিনের রিমাণ্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। বৃহস্পতিবার রাজধানীর কোতোয়ালী এলাকা থেকে গ্রেপ্তার করে শুক্রবার তাদের রিমাণ্ডে নেয় পুলিশ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ