যেসব আইনজীবী জঙ্গিদের জামিনের বিষয়ে কাজ করবে তাদের সহযোগিতা না করতে আইনজীবীর সহকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
শনিবার সুপ্রিম কোর্ট মিলনায়তনে আইনজীবী সহকারী সমিতির অভিষেক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
আনিসুল হক অভিযোগ করে বলেন, দেশে আইএস না থাকলেও তাদের নাম দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে জামাত।
এসব সন্ত্রাসী যেন জামিন পেয়ে বেরিয়ে যেতে না পারে সেজন্য আইনজীবীদের সহকারীদের প্রতি আহবান জানান আইনমন্ত্রী।
একই অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, যেসব দেশি-বিদেশি চক্র দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র করছে দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে যারা জঙ্গি কার্যক্রম চালাচ্ছে দ্রুতই তাদের নাম প্রকাশের পাশাপাশি আইনের আওতায় আনা হবে বলে জানান সরকারের দুই মন্ত্রী।
এদিকে, জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আকম মোজাম্মেল হক বলেন, যারা জঙ্গিবাদে মদদ দিচ্ছে তাদের নাম দ্রুত প্রকাশ করা হবে।