সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে জনমত গড়তে গান ও কবিতা মিছিল করেছে সম্মিল্লিত সাংস্কৃতিক জোট। শনিবার বিকেল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি বের হয়।
পরে মিছিলটি টিএসসি-শাহবাগ ও কারওয়ান বাজার, হাতিরঝিল হয়ে গুলশানে পুলিশ প্লাজার সামনে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজিত সমাবেশে জোটের নেতাকর্মীরা এক-ধারার শিক্ষা ব্যবস্থা চালুর দাবি জানান।
পাশাপাশি সংস্কৃতি-সপ্তাহ চালুর ওপর জোর দেন। সেইসঙ্গে পাঠক্রমে বাঙালি সংস্কৃতির বিষয়ে আরো বেশি করে গুরুত্ব দেয়ার তাগিদ দেয়া হয়।
পরে সেখানে গুলশান ও শোলাকিয়ায় সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: