জঙ্গি ও সন্ত্রাসবাদ প্রতিরোধে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে আসিয়ান ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৩৩টি দেশে শুরু হয়েছে কম্বিং অপারেশন ‘আইরিন’।
এরইঅংশ হিসেবে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ চট্টগ্রাম ও সিলেটের আন্তর্জাতিক বিমানবন্দরে একযোগে বিশেষ অভিযান চালিয়েছে শুল্ক গোয়েন্দাসহ বিভিন্ন তদন্ত সংস্থার কর্মকর্তারা।
শনিবার সকাল সাড়ে ছয়টা থেকে দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে এ অভিযান শুরু হয়। বিকেল পর্যন্ত চলে এ অভিযান।
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিজিবির ডগ স্কোয়াড দিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনের মালামাল তল্লাশি করা হয়।
বিমানবন্দর কাস্টমস, ডিজিএফআই, এনএসআই, সিটিএসবি, বিজিবিসহ বিভিন্ন গোয়ন্দা সংস্থার কর্মকর্তারা এতে অংশ নেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: