পদোন্নতির ক্ষেত্রে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস, পেশাগত দক্ষতা, সততা, বিশ্বাস আর আনুগত্যের উপর গুরুত্ব দিতে সেনাবহিনীর কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার সকালে ঢাকা সেনানিবাসের সেনাসদর কনফারেন্স হলে সেনাসদর নির্বাচনী পর্ষদের পাঁচ দিনব্যাপী সভার উদ্বোধনী ভাষণে তিনি এ কথা বলেন।
এ পর্ষদের মাধ্যমে কর্নেল থেকে ব্রিগেডিয়ার জেনারেল এবং লেফটেন্যান্ট কর্নেল থেকে কর্নেল পদে পদোন্নতির জন্য সিদ্ধান্ত নেয়া হবে।
সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে নেয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ফোর্সেস গোল-২০৩০ এর আলোকে সেনাবহিনীর জন্য গৃহিত উন্নয়ন পরিকল্পনা এগিয়ে নিয়ে যেতে হবে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: