পদ্মা সেতু প্রকল্পের ৩৭ শতাংশ কাজ এরইমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার দুপুরে সচিবালয়ে পদ্মা সেতু প্রকল্প বিষয়ে আয়োজিত সভায় সাংবাদিকদের এ কথা জানান তিনি।
মন্ত্রী বলেন, নির্ধারিত সময় ২০১৮ সালেই পুরো সেতুর কাজ শেষ করা হবে।
পদ্মা সেতুতে রেললাইনও থাকবে বলে জানান মন্ত্রী— তবে এর কাজ শেষ হতে দেরি হবে আর ঢাকা থেকে ভাঙা পর্যন্ত রেললাইন স্থাপন করা হবে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: