আগামী ২৬ জুলাই থেকে শুরু হচ্ছে চারদিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন।
রোববার দুপুরে সচিবালয়ে আয়োজিত প্রেসব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ কথা বলেন।
এবারের সম্মেলনে ২২টি কার্য-অধিবেশনে ৩৩৬টি প্রস্তাবের ওপর আলোচনা হবে। সর্বোচ্চ ২৭টি প্রস্তাব জমা পড়েছে ভূমি-সংক্রান্ত। আর জনপ্রশাসন সংক্রান্ত প্রস্তাব জমা পড়েছে ২৫টি।
২৬ জুলাই সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সম্মেলনের উদ্বোধন করবেন।
পরে দুপুরে সচিবালয়ের মন্ত্রিসভা সম্মেলন কক্ষে বিভিন্ন অধিবেশন হবে। অধিবেশনে ৩৯টি মন্ত্রণালয় সম্পর্কিত।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: