জাতীয়

ঢাকার নদ-নদীতে প্রতিদিন সাড়ে ১১ হাজার টন পড়ছে আবর্জনা

দুষিত বুড়িগঙ্গা
দুষিত বুড়িগঙ্গা

ঢাকার চারপাশের নদ-নদীতে প্রতিদিন গড়ে সাড়ে এগারো হাজার টন আবর্জনা পড়ছে আর ২২ হাজার লিটার বিষাক্ত ট্যানারি বর্জ্য মিশছে পানিতে।

এতে গত ত্রিশ বছরে এসব নদ-নদীর পানিতে দ্রবিভূত অক্সিজেনের পরিমাণ ১০ শতাংশ কমেছে।

নৌবাহিনীর এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। নদ-নদী দূষণমুক্ত করার পাশাপাশি তীর থেকে অবৈধ স্থপনা উদ্ধার করে ওয়াকওয়ে নির্মাণের সুপারিশ করেছে হয়েছে প্রতিবেদনে।

রোববার বিকেলে নৌ মন্ত্রণালয়ে এ সংক্রান্ত বৈঠকে এসব সুপারিশ তুলে ধরা হয়।

২০০৮ সালে ক্ষমতা গ্রহণের পরপরই অগ্রাধিকারমূলক কাজের মধ্য বর্তমান সরকারের অন্যতম উদ্যোগ ছিল রাজধানীর চারপাশের নদ-নদীর দূষণ মুক্ত করে উদ্ধার করা। সে অনুযায়ী ২০০৯ সালে ঘটা করে বুড়িগঙ্গার তলদেশ থেকে বর্জ্য উত্তোলনের কাজ শুরু করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। একই সঙ্গে নদ-নদীর সীমানা নির্ধারণের পাশাপাশি অবৈধ স্থাপনা উচ্ছেদও শুরু করে। কিন্তু সে উদ্যোগে বছর পার না হতেই থেমে যায়। আগের উদ্যোগ বাস্তবায়ন না হওয়ায় এবার এ কাজ নৌবাহিনীকে দেয়া হয়েছে।

রোববার নৌমন্ত্রণালয়ে এ সংক্রান্ত বৈঠকে রাজধানীর চারপাশের নদ-নদীর বর্তমান অবস্থা কারণ এবং উদ্ধারে করণীয় বিষয়ে কৌশলপত্র উপস্থাপন করে নৌবাহিনী। সেখানে সরকারের সঠিক তদারকির পাশাপাশি জনসচেতনতার অভাবকে দায়ী করা হয়েছে প্রতিবেদনে। আর এ উদ্যোগ বাস্তবায়নে স্বতন্ত্র টাস্কফোর্স গঠন করে সম্মিলিত সহযোগিতা চেয়েছে তারা।

নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান নিজেদের পরিকল্পনার অভাবকে দায়ী করে বলেন, নৌ বাহিনীকে সব ধরনের সহযোগিতা সরকার দেবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ