জাতীয়

গুলশান-শোলাকিয়া হামলায় অস্ত্র সরবরাহকারীরা সনাক্ত: আইজিপি

আইজিপি
আইজিপি

গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলায় ব্যবহৃত অস্ত্রের যোগানদাতাদের সন্ধান পাওয়া গেছে— বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক।

সোমবার সকালে রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজে মাস্টার্স কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

একেএম শহীদুল হক বলেন, হামলায় জড়িতদের ধরতে শিগগিরই অভিযান শুরু করা হবে। গুলশান ও শোলাকিয়ার নিহত হামলাকারীদের মৃতদেহ যদি পরিবার না নেয় তবে সরকার নিজ উদ্যোগে তাদের সৎকার করবে।

তিনি আরো বলেন, গুলশান ও শোলাকিয়ায় হামলাকারীদের ব্যবহৃত অস্ত্রের যোগানদাতার সন্ধান পাওয়া গেছে। গুলশান হামলার ঘটনায় নেপথ্যের ব্যক্তিদের নামও জানা গেছে। তবে তদন্তের স্বার্থে এ বিষয়ে আর কিছু জানাতে রাজি হননি।

এক প্রশ্নের জবাবে জঙ্গিবাদ প্রতিরোধে পুলিশ ২টি ভাগে কাজ করবে উল্লেখ করে পুলিশের এ মহাপরিদর্শক বলেন, একটি দল প্রতিরোধ মূলক ও অন্য দল সচেতনতা বৃদ্ধিতে কাজ করবে।

হামলার ঘটনায় মদদদাতাদের সনাক্তের পাশাপাশি গ্রেপ্তারের চেষ্টা চলছে—উল্লেখ করে জঙ্গিবাদ প্রতিরোধে জন সচেতনতা বাড়ানোর কাজ চলছে বলে জানান শহীদুল হক।

তিনি বলেন, গুলশানে হামলার ঘটনায় মাস্টারমাইন্ডের নামও জানা গেছে—খুব শিগগিরই এদের গ্রেপ্তার অভিযান শুরু হবে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ