কারাগারে থাকা জঙ্গিদের সঙ্গে বাইরের জঙ্গিদের যোগাযোগের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন অতিরিক্ত আইজি প্রিজন কর্নেল ইকবাল হাসান।
সোমবার দুপুরে সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ে কাশিমপুর কারাগারে বই হস্তান্তর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, কারাগারের ভেতরে থাকা শীর্ষ সন্ত্রাসীরা একসঙ্গে বৈঠক করবেন সেই সুযোগও তাদের দেয়া হয় না।
এসব সন্ত্রাসীদের সঙ্গে তাদের স্বজনরা দেখা করলেও সব সময় তাদেরকে নজরদারীর মধ্যে রাখা হয় বলেও জানান কর্নেল ইকবাল হাসান।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: