জাতীয়

বড় নাশকতা থেকে রক্ষা পেয়েছে দেশ: প্রধানমন্ত্রী

শেখ হাসিনা
শেখ হাসিনা

কল্যাণপুরে জঙ্গি আস্তানায় পুলিশের তাৎক্ষনিক পদক্ষেপ নেয়ার কারণেই বড় ধরনের নাশকতা থেকে রক্ষা পেয়েছে দেশ—বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চারদিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে জঙ্গি হামলা নতুন নয়— ৭৫' এর পর থেকে এদেশে অনেকবার জঙ্গি হামলা হয়েছে। এখন নতুন করে ধর্মের নামে মানুষ খুন করার উপসর্গ দেখা দিয়েছে যা সকলকে মিলে মোকাবিলা করতে হবে।

শেখ হাসিনা আরো বলেন, কল্যাণপুরে জঙ্গিরা কোনো ঘটনা ঘটানোর চেষ্টা করছিল—উল্লেখ করে আইনশৃঙ্খলা বাহিনী সেটা জানতে পেরে দ্রুত ব্যবস্থা নেয়, এতে করে দেশ ভয়াবহ পরিস্থিতি থেকে রক্ষা পেয়েছে।

এরইমধ্যে জঙ্গিবাদ দমনে জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছে— উল্লেখ করে এ ধরনের হামলা মোকাবেলায় সকলের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।

এ সময় সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূলে সকল শ্রেণি-পেশার মানুষকে নিয়ে কমিটি গঠন করতে জেলা প্রশাসকদের নির্দেশ দেন শেখ হাসিনা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ