কল্যাণপুরে নিহত জঙ্গিরা ২/১ দিনের মধ্যে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিল—উল্লেখ করে গুলশানে হামলায় জড়িতদের সঙ্গেও তাদের যোগাযোগ ছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
রুটিন কাজের অংশ হিসেবে কল্যাণপুরে জঙ্গিবিরোধী অভিযান পরিচালিত হয়েছে – উল্লেখ করে মন্ত্রী বলেন, এ অভিযান সফলতার মাধ্যমে আইন-শৃঙ্খলা বাহিনীর দক্ষতা প্রমাণিত হয়েছে।
আসাদুজ্জামান বলেন, গুলশান ও শোলাকিয়ায় নিহত জঙ্গিদের শরীরে রাসায়নিক ছিল বলে ধারণা করছে পুলিশ।
কল্যাণপুরে নিহতদের শরীরে রাসায়নিক ছিল কিনা তা তদন্তে বেরিয়ে আসবে বলে জানান তিনি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: