জাতীয়

নিখোঁজ ব্যবসায়ী হাসান খালেদের মরদেহ উদ্ধার

হাসান খালেদ
হাসান খালেদ

ঢাকার কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদী থেকে মঙ্গলবার উদ্ধার করা হয়েছে ডাচ বাংলা চেম্বারের নিখোঁজ সভাপতি হাসান খালেদের মরদেহ। খালেদের ভাই মুরাদ হোসেন মরদেহ সনাক্ত করেছেন।

কেরানীগঞ্জ থানার এসআই ইলিয়াস শরীফ সাংবাদিকদের বলেন, কামরাঙ্গীরচর ও কেরানীগঞ্জ থানার মাঝামাঝি খোলামোড়া ঘাট এলাকায় বুড়িগঙ্গা নদী থেকে হাসান খালেদের মরদেহ উদ্ধার হয়। মরদেহরে সঙ্গে নিখোঁজ হাসান খালেদের একটি ভিজিটিং কার্ড পাওয়া গেছে। এ কারণেই ধারণা করা হচ্ছে মরদেহটি তার।

গত শনিবার রাজধানীর ধানমন্ডির বাসা থেকে ওষুধ কেনার জন্য বের হওয়ার পর থেকেই নিখোঁজ ছিলেন হাসান খালেদ। পরে সেদিনই রাতে তার শ্যালক শরীফুল আলম ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

জিডিতে বলা হয়, শনিবার সকালে ধানমন্ডির বাসা থেকে বেরিয়ে আর ফেরেননি হাসান খালেদ।

৫৫ বছর বয়সী হাসান খালেদ ধানমন্ডির ৪/এ নম্বর রোডের ৪৫ বাসায় এক মেয়ে ও স্ত্রীকে নিয়ে থাকেন। নিউ ইস্কাটনের হাসান হোল্ডিং ভবনের অষ্টম তলায় তার অফিস।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ