জাতীয়

জঙ্গিবাদের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টিতে গণসংযোগের নির্দেশ

 সংসদে শেখ হাসিনা
সংসদে শেখ হাসিনা

সংসদ অধিবেশন শেষে নিজ নিজ এলাকায় গিয়ে জঙ্গিবাদের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি করতে গণসংযোগে নামতে দলীয় সংসদ সদস্যদের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার বিকালে জাতীয় সংসদ ভবনে সরকারি দলের সভাকক্ষে আওয়ামী লীগ সংসদীয় দলের সভায় শেখ হাসিনা বলেন, সংসদ সদস্যদের তৃণমূলে গিয়ে সন্ত্রাস বিরোধী কমিটিকে আরো শক্তিশালী করে গড়ে তুলতে হবে।

সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, সন্ত্রাস-জঙ্গিবাদ দমনে দেশের নারী সংগঠনগুলোকে আরও সক্রিয় হতে হবে।

প্রধানমন্ত্রী আরো বলেন, বাংলাদেশে কখনো জঙ্গিদের জায়গা হবে না। এছাড়া দলীয় সংসদ সদস্যদের প্রতি বর্তমান সরকারের নেয়া উন্নয়ন কাজগুলো দ্রুত শেষ করার তাগিদ দেন। আর যেসব কাজ হয়েছে তা জনগণকে জানাতে বলেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ