দেশের সব অঞ্চলে একযোগে উন্নয়নের লক্ষ্যে সরকারি ও বেসরকারি উভয় পক্ষকেই উদ্যোগ নিতে আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বনির্ভর অর্থনীতি গড়ে তোলার ওপরও জোর দেন।
বুধবার সকালে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তার কার্যালয়ে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ-বেজা'র চতুর্থ সভায় তিনি এ কথা বলেন। পরে সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।
দেশের যে অঞ্চলে যে পণ্য ভালো উৎপাদিত হবে— সেখানে সে পণ্য উৎপাদন করার তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী শিল্প উন্নয়ন ও কর্মসংস্থান বৃদ্ধিতে সরকারি-বেসরকারি খাতে বিনিয়োগ বাড়ানোর ওপরও জোর দেন বলে জানান প্রেস সচিব।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: