দুর্নীতি দমনে একটি কৌশলপত্র নিয়ে কাজ করা হচ্ছে—উল্লেখ করে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, কিছু সীমাবদ্ধতা থাকলেও প্রতিষ্ঠানটি এখন স্বাধীনভাবেই কাজ করছে।
বুধবার সকালে রাজধানীতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সঙ্গে দুদকের এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
প্রতিষ্ঠানটি এখন স্বাধীনভাবেই কাজ করছে— তবে সীমাবদ্ধতা রয়েছে আর্থিক, কারিগরি এবং জনবলের বলে জানান দুদক চেয়ারম্যান।
শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র ভর্তি থেকে শুরু করে, শিক্ষক নিয়োগ পর্যন্ত সকল স্তরে সচ্ছতা আনার তাগিদও দেন ইকবাল মাহমুদ।
কৌশলপত্রে শিক্ষা প্রতিষ্ঠানের সকল স্তরে আর্থিক লেনদেনে স্বচ্ছতার পাশাপাশি একটি দুর্নীতিমুক্ত সমাজ করতে ছাত্রদের নৈতিক শিক্ষা প্রদানের শিক্ষকদের প্রতি আহ্বান জানান তিনি।
এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বলেন, আংশিক ক্ষমতা নিয়ে দুদকের পক্ষে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব নয়—কোনো রাজনৈতিক হস্তক্ষেপ ছাড়া দুদককে স্বাধীনভাবে কাজ করতে দিলে দেশে দুর্নীতি কমবে।
শিক্ষকরা মনে করেন, দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য সবার আগে দরকার রাজনৈতিক সদিচ্ছা— পাশাপাশি দরকার একটি স্বাধীন দুর্নীতি দমন কমিশন।