জাতীয়

জঙ্গিরা প্রযুক্তির অপব্যবহার না করতে পারে, প্রধানমন্ত্রীর সতকর্তা

 প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী

জঙ্গিরা যাতে প্রযুক্তির অপব্যবহার করতে না পারে সে বিষয়ে আরো সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার কমপ্লেক্সে ‘উন্নয়ন উদ্ভাবনে জনপ্রশাসন’ শীর্ষক সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এ সময় বিশ্বের উন্নত দেশের সঙ্গে পাল্লা দিতে আরো বেশি দক্ষতা অর্জনে জনপ্রশাসন কর্মকর্তাদের প্রতি আহ্বানও জানান শেখ হাসিনা।

উন্নয়ন উদ্ভাবনে জনপ্রশাসন সামিট অত্যন্ত সময়োপোযাগী একটি পদক্ষেপ—মন্তব্য করে তিনি বলেন, আধুনিক, গতিশীল ও উদ্ভাবনমূলক জনপ্রশাসনই একটি দেশকে উন্নয়নের শিখরে নিয়ে যেতে পারে।

নতুন নতুন উদ্ভাবনী কৌশল কাজে লাগিয়ে দেশকে আরো এগিয়ে নিতে জনপ্রশাসন কর্মকর্তাদের নির্দেশও দেন তিনি।

ডিজিটাল বাংলাদেশ গড়তে সরকারের নেওয়া বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কথা তুলে ধরে শেখ হাসিনা প্রযুক্তির অপব্যবহার রোধে সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানান।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ