জাতীয়

সন্ত্রাসবিরোধী কমিটিতে সব দলই থাকবে: সৈয়দ আশরাফ

সৈয়দ আশরাফুল ইসলাম
সৈয়দ আশরাফুল ইসলাম

স্থানীয় পর্যায়ে সন্ত্রাস-জঙ্গিবাদ বিরোধী কমিটিতে সব দলের নির্বাচিত জনপ্রতিনিধিরা থাকবেন বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

বৃহস্পতিবার জেলা প্রশাসক সম্মেলনে সংশ্লিষ্ট মন্ত্রণালয় সম্পর্কিত নির্ধারিত অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সৈয়দ আশরাফ বলেন, অন্য দল থেকে নির্বাচিত জনপ্রতিনিধিরাও এসব কমিটিতে থাকবেন। আওয়ামী লীগ দলীয়ভাবে মাঠপর্যায়ে সন্ত্রাস ও নাশকতাবিরোধী কমিটি গঠন করছে। এটা আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত। তবে প্রশাসনিকভাবে যে কমিটি হবে সেগুলো দলীয় হবে না।

এ সময় তিনি আরো বলেন, মাঠ পর্যায়ে সন্ত্রাস-জঙ্গিবাদ দমনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে প্রশাসনের কোনো সমন্বয়-সংকট হচ্ছে না। সন্ত্রাস-জঙ্গিবাদবিরোধী কমিটিতে সবদলের নির্বাচিত জনপ্রতিনিধিরা থাকবেন।

জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনের প্রথম অধিবেশনটি ছিল জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত। মূলত প্রশাসনকে গতিশীল ও শক্তিশালী করতে, বিশেষ করে সন্ত্রাস-জঙ্গিবাদ দমনে করণীয় বিষয়ে জেলা প্রশাসকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন জনপ্রশাসন মন্ত্রী।

এক্ষেত্রে মাঠ পর্যায়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে প্রশাসনের সমন্বয় ইতিবাচক বলেই মন্ত্রীকে জানান জেলা প্রশাসকরা।

শুক্রবার ৪ দিনের জেলা প্রশাসক সম্মেলন শেষ হচ্ছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ