জাতীয়

চলছে রাজেন্দ্রপুর কারাগারে বন্দী স্থানান্তর

জাতিসংঘের কারা নিয়ম অনুযায়ী নতুন কারাগার নির্মিত

কারাগার
কারাগার

জাতিসংঘের কারা নিয়ম অনুযায়ী কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে নতুন কারাগার নির্মিত হয়েছে—বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন।

শুক্রবার ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে দক্ষিণ কেরানীগঞ্জের নবনির্মিত কারাগারে বন্দী স্থানান্তর কার্যক্রমের আগে কারাদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে সৈয়দ ইফতেখার উদ্দিন বলেন, নতুন কারাগারে সব ধরনের আধুনিক সুযোগ-সুবিধা পাবে বন্দিরা।

তিনি বলেন, ধারণ ক্ষমতা ৪ হাজার ৯৬০ জন হলেও ৬ হাজার বন্দীকে নতুন কারাগারে নেয়া হচ্ছে। প্রায় সাড়ে ৬ হাজার বন্দীকে আজ (শুক্রবার) ও আগামীকাল (শনিবার) স্থানান্তর করা হবে। এরমধ্য দিয়েই পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের কারাগারটি পরিত্যক্ত হবে।

কারাগারের দাপ্তরিক আসবাবপত্র আগেই ঢাকা থেকে কেরানীগঞ্জে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

এদিকে, স্থানান্তর প্রক্রিয়াকে কেন্দ্র করে নাজিমউদ্দিন রোড থেকে পোস্তগোলা হয়ে রাজেন্দ্রপুরে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। এ উপলক্ষে নেয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা।

ডিএমপির ২ হাজার পুলিশ সদস্যের বাইরেও ঢাকা জেলার কমপক্ষে ৬০০ পুলিশ সদস্য স্থানান্তর বহরের নিরাপত্তায় কাজ করছে। অংশ নিয়েছে র্যা পিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যা ব) ও আর্মড পুলিশের সদস্যরাও।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ