জাতীয়

জঙ্গিবাদী কর্মকাণ্ডে জড়িতদের খাতিরের সুযোগ নেই

এইচটি ইমাম
এইচটি ইমাম

জঙ্গিবাদী কর্মকাণ্ডে জড়িতদের সঙ্গে খাতিরের আর কোনো সুযোগ নেই—জানিয়ে আওয়ামী লীগ নেতারা বলেন, যারা আড়ালে থেকে জঙ্গিবাদকে উস্কে দিচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

আলেম-ওলামাসহ দেশের সকল জনগণকে সঙ্গে নিয়ে কমিটি গঠনের মাধ্যমে জঙ্গিদের বিরুদ্ধে আরেকবার লড়াইয়ের আহ্বানও জানান তারা।

শনিবার রাজধানীতে জঙ্গি বিরোধী ভিন্ন ভিন্ন অনুষ্ঠানে নেতারা এসব কথা বলেন।

ইসলামের আলোকে সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলায় করণীয় নিয়ে জনগণকে সচেতন করতে রাজধানীতে আয়োজিত গোলটেবিল বৈঠকের আয়োজন করে বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-পরিষদ।

বৈঠকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা এইচটি ইমাম মন্তব্য করেন, বর্তমানের জঙ্গি কর্মকাণ্ড থেকে বিএনপি-জামাতের জ্বালাও-পোড়াও বেশি নৃশংস ছিল।

এ সময় জঙ্গিবাদের বিরুদ্ধে আরেকটি জনযুদ্ধে অংশ নিতে দেশের আলেমদের প্রতি আহ্বান জানান তিনি।

এইচটি ইমামের বক্তব্যের প্ররিপ্রেক্ষিতে বৈঠকে উপস্থিত আলেমরা বলেন, জামাত-শিবিরকে নিষিদ্ধ না করে দেশ থেকে জঙ্গি নিধন সম্ভব নয়।

এদিকে, রাজধানীর প্রেসক্লাবে জঙ্গিবাদ নির্মূলের দাবিতে মানববন্ধনের আয়োজন করেন আইনজীবীরা।

এ সময় আইনজীবীদের উদ্দেশ্যে করে নৌমন্ত্রী শাজাহান খান বলেন, যারা জঙ্গিদের মামলা পরিচালনা করছে তারা জাতীয় শত্রু হিসেবে চিহ্নিত হবেন।

আর রাজধানীর মহাখালী বাস টার্মিনালে ঢাকা-সিলেট যাত্রীবাহী বাস উদ্বোধন করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বাইরে থেকে নয়, দেশের ভেতর থেকেই জঙ্গিবাদের অর্থায়ন করা হচ্ছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ