জাতীয়

মধ্য-দক্ষিণাঞ্চলে প্লাবনের আশঙ্কা

মো. শাহ কামাল
মো. শাহ কামাল

দেশের উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতির পূর্বাভাস দিলেও পানি সাগরে নামার সময় মধ্য ও দক্ষিণাঞ্চলের কয়েকটি জেলা নতুন করে প্লাবিত হওয়ার আশঙ্কার কথা জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর।

শনিবার মহাখালীতে অধিদপ্তরের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দেশের বন্যা পরিস্থিতি ও তা মোকাবেলায় সরকারের নেয়া পদক্ষেপ তুলে ধরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. শাহ কামাল।

মো. শাহ কামাল বলেন, উত্তরাঞ্চলে চলমান বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে পানি সাগরে নামার সময় মধ্য ও দক্ষিণাঞ্চলের কয়েকটি জেলা নতুন করে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

তিনি আরো বলেন, যেসব নদীতে পানি বেড়েছে এসব নদীতে কয়েকদিনের মধ্যে পানি কমে আসতে শুরু করবে। তবে পানি বঙ্গোপসাগরে যাওয়ার সময় রাজবাড়ী, ফরিদুপর, শরীয়তপুর, মাদারীপুর, চাঁদপুর ও বরিশাল জেলা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

বন্যা দুর্গতদের ত্রাণ নিয়ে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে— উল্লেখ করে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ৫ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত দুর্গত এলাকায় ১৩ হাজার মেট্রিক টন চাল দেয়া হয়েছে। এছাড়া সাড়ে ৫ কোটি নগদ টাকাও ছাড় করা হয়েছে।

সংবাদ সম্মেলনে বলা হয়, ২৯ জুলাই পর্যন্ত বন্যায় ৩ লাখ ৯৩ হাজার ৪৯৬টি পরিবারের মোট ১৪ লাখ ৭৫ হাজার ৬১৫ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ৯ হাজার ৩১৪টি ঘর-বাড়ি সম্পূর্ণ এবং ১২ হাজার ৩৭১টি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

বন্যায় এখন পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রংপুরে একজন, কুড়িগ্রামে ২ জন, গাইবান্ধায় ৪ জন এবং জামালপুরে ৭ জন রয়েছেন।

উল্লেখ্য, উজান থেকে নামা ঢল ও বৃষ্টির পানিতে দেশের ১৬টি জেলার ৫৯টি উপজেলা এখন বন্যাকবলিত।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ