জাতীয়

সুখি দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান অষ্টম

সুখি দেশের তালিকায় বাংলাদেশ
সুখি দেশের তালিকায় বাংলাদেশ

যুক্তরাজ্যভিত্তিক সংগঠন নিউ ইকোনমিকস ফাউন্ডেশন পরিবেশবান্ধব ও সুখী দেশের তালিকায় বাংলাদেশকে বিশ্বের ১৪০টি দেশের মধ্যে অষ্টম অবস্থানে রেখেছে।

শুক্রবার ‘হ্যাপি প্ল্যানেট ইনডেক্স ২০১৬’ শিরোনামে যে প্রতিবেদন প্রকাশ করেছে তাতে বাংলাদেশের স্কোর ৩৮.৪।

তালিকায় সবচেয়ে ভালো অবস্থানে থাকা কোস্টা রিকার স্কোর ৪৪ দশমিক ৭। আর ১২ দশমিক ৮ স্কোর নিয়ে তালিকার সবচেয়ে নিচে, অর্থাৎ ১৪০তম অবস্থানে রয়েছে শাদ।

নিউ ইকোনমিকস ফাউন্ডেশন জানিয়েছে, একটি দেশের নাগরিকদের সন্তুষ্টি, গড় আয়ু, পরিবেশের ওপর প্রভাব ও বৈষম্য- এই চার মানদণ্ড বিবেচনায় নিয়ে সুখী দেশের এ তালিকা তারা তৈরি করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৫ বছরে বাংলাদেশ মানব উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি দেখিয়েছে। ২০১৪ সালে নবায়নযোগ্য জ্বালানি খাতে কর্মসংস্থানের দিক থেকে বিশ্বের শীর্ষ ১০টি দেশের মধ্যে ছিল বাংলাদেশ।

‘হ্যাপি প্ল্যানেট ইনডেক্স’ বলছে, কাছাকাছি মাথাপিছু আয়ের দেশগুলোর তুলনায় সন্তুষ্টি ও গড় আয়ুর সূচকে বাংলাদেশ অনেকটা পিছিয়ে আছে।

গড় আয়ুর দিক দিয়ে ১৪০ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৮১তম। আর নাগরিকদের ভালো থাকার অনুভূতি বা সন্তুষ্টির বিচারে বাংলাদেশের অবস্থান ৯৫তম।

অন্যদিকে যেসব দেশের মানুষ পরিবেশকে সবচেয়ে কম বদলে দিচ্ছে,তাদের মধ্যে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। মূলত এ বিষয়টিই বাংলাদেশকে বিশ্বের ‘অষ্টম সুখী ও সবুজ দেশ’ হওয়ার পেছনে মূল ভূমিকা রেখেছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

‘সূখী দেশের’ এই তালিকায় ধনী দেশগুলো তুলনামূলকভাবে দুর্বল অনেক দেশের সঙ্গে সেভাবে প্রতিযোগিতায় আসতে পারেনি।

প্রতিবেদনে যুক্তরাজ্য ৩৪তম, জার্মানি ৪৯তম, জাপান ৫৮তম, চীন ৭২তম, অস্ট্রেলিয়া ১০৫তম ও যুক্তরাষ্ট্র ১০৮তম অবস্থানে রয়েছে।

আর দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশই সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে।

শ্রীলঙ্কা এই তালিকার ২৮তম, পাকিস্তান ৩৬তম, নেপাল ৪২তম, ভারত ৫০তম, ভুটান ৫৬তম ও মিয়ানমার ৮১তম অবস্থানে রয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ