জাতীয়

সবাইকে সঙ্গে নিয়ে সন্ত্রাস-জঙ্গিবাদ মোকাবেলা করা হবে: কামাল

সেমিনার
সেমিনার

সবাইকে সঙ্গে নিয়ে দেশে সন্ত্রাস-জঙ্গিবাদ মোকাবেলা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রোববার দুপুরে ঢাকা মহানগর পুলিশ-ডিএমপি মিডিয়া সেন্টারে পুলিশের নতুন মোবাইল অ্যাপ "হ্যালো সিটি'র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, জঙ্গিবাদের মদদদাতা, পৃষ্ঠপোষকদের গ্রেপ্তারে কাজ করা হচ্ছে।

আসাদুজ্জামান খান বলেন, 'বাংলাদেশে জঙ্গিবাদের কোন স্থান নেই। এ দেশ একটি ভ্রাতৃপ্রতিম দেশ।কিন্তু বাংলাদেশের অগ্রগতিকে থামিয়ে দেওয়ার জন্য একটি গোষ্ঠী চক্রান্ত করছে।

এর আগে জঙ্গি ও সন্ত্রাসবাদসহ নানা অপরাধের তথ্য দেয়ার জন্য ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের মোবাইল অ্যাপ "হ্যালো সিটির" উদ্বোধন করেন মন্ত্রী।

এ সময় নতুন এ অ্যাপসের মাধ্যমে দেশবাসীর কাছে তথ্য চান তিনি।

এছাড়া একই অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক সতর্ক করে দিয়ে বলেন, বাংলাদেশকে পাকিস্তান বা আফগানিস্তান বানাতে দেয়া হবে না।

সেইসঙ্গে জাতীয় স্বার্থে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান আইজিপি।

ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেন, জঙ্গিরা কোথায় কিভাবে কাজ করছেন এই তথ্য আমরা অনেক সময় পাই না। এই অ্যাপের মাধ্যমে ছবি ও ভিডিওসহ যে কোনো ধরনের তথ্য দিতে পারবেন নাগরিকরা।

অ্যাপটি তৈরি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম (সিটি) ইউনিট। এই অ্যাপটির মাধ্যমে যে কেউ নিজের পরিচয় গোপন রেখে জঙ্গি, উগ্রবাদী, বিস্ফোরক, অস্ত্র ও আন্তঃদেশীয় অপরাধের তথ্য পুলিশকে জানাতে পারবেন। বিদেশ থেকেও অপরাধের তথ্য জানাতে পারবেন প্রবাসীরা। পরিচয় বা মোবাইল নম্বর উল্লেখ না করেই তথ্য জানানো যাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশের মহা-পরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আবদুল বাতেন, ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপ-কমিশনার মো. মাসুদুর রহমান, গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার উত্তর শেখ নাজমুল আলম, উপকমিশনার পশ্চিম মো. সাজ্জাদুর রহমান, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ইউনিটের অতিরিক্ত কমিশনার মো. মনিরুল ইসলাম, অতিরিক্ত উপ-কমিশনার মো. ছানোয়ার হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ