জাতীয়

সন্ত্রাস-জঙ্গিবাদ বিষয়ে প্রতিটি শিক্ষা-প্রতিষ্ঠানে নিয়মিত কাউন্সিলিংয়ের পরামর্শ

মানববন্ধন
মানববন্ধন

শিক্ষার্থীরা যেন সন্ত্রাস ও জঙ্গিবাদ কর্মকাণ্ডে জড়িয়ে না পরে সেজন্য প্রতিটি শিক্ষা-প্রতিষ্ঠানে নিয়মিত কাউন্সিলিং করতে শিক্ষকদের প্রতি নির্দেশ দিয়েছে জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট।

রোববার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী এক মানববন্ধনে সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী এ কথা বলেন।

তিনি বলেন, এজন্য শুধু শিক্ষক নয় অভিভবকদেরও সচেতনতামূলক ভূমিকা পালন করতে হবে।

এসময় একই স্থানে মানববন্ধনে বিভিন্ন জেলার পৌরসভার মেয়র, কাউন্সিলরাও জঙ্গি বিরোধী মানববন্ধন করেন। মানববন্ধনে দেশ থেকে জঙ্গিবাদ মুক্ত না হওয়া পর্যন্ত রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যেতে জনগণের প্রতি আহ্বান জানান বক্তারা।

এদিকে, রাজনীতির ঊর্ধ্ব থেকে দেশকে জঙ্গিবাদ মুক্ত করতে গণমাধ্যমকে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা।

বক্তারা বলেন, গণমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে মুক্তবুদ্ধির চর্চার পরিবর্তে ধর্মীয় সাম্প্রদায়িকতার চর্চার হচ্ছে বলেই দেশে জঙ্গিবাদের উত্থান হচ্ছে।

রাজধানীর পল্টনে সন্ত্রাস মোকাবেলায় গণমাধ্যমের ভূমিকা শীর্ষক এক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন।

এসময় ধর্মাশ্রয়ী রাজনীতির পথ পরিহার করতে দেশের রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বানও জানান তারা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ