জাতীয়

অনুমোদন পেল ভূমি বিরোধ নিষ্পত্তি আইন

মন্ত্রিসভা
মন্ত্রিসভা

পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন-২০১৬'র খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

এ আইনে মোট ১৪টি সংশোধনী আনা হয়েছে— উল্লেখ করে তিনি বলেন, এতে ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন চেয়ারম্যানের দায়িত্ব সংকুচিত করা হয়েছে। ফলে কমিশনের যেকোনো সিদ্ধান্ত এখন সকল সদস্যদের মতামত নিয়ে নিতে হবে বলেও জানান সচিব।

সংশোধনী আইনে কমিশন ফোরামের সদস্য ৩ থেকে ৪ জন করা হয়েছে— এছাড়াও জাতীয় ই-সেবা আইন, ২০১৫'র খসড়ার বিষয়ে মন্ত্রিসভায় এর আগে নেয়া সিদ্ধান্ত বাতিলের প্রস্তাব অনুমোদন করা হয় বলে জানান শফিউল আলম।

মন্ত্রিপরিষদ সচিব আরো বলেন, ই-সেবা আইন বাতিল করে বড় পরিসরে ন্যাশনাল এনটারপ্রাইজ আর্কিটেকচার অ্যাক্ট নামে নতুন আইন হরা হবে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ