জাতীয়

মুনাফার জন্য বাণিজ্যকেন্দ্র নির্মাণ না করার দাবি

পবার মানববন্ধন
পবার মানববন্ধন

মুনাফার জন্য বাণিজ্যকেন্দ্র নির্মাণ না করে শারীরিক ও মানসিক গঠনের জন্য অবকাঠামো গড়ার দাবি জানিয়েছেন পরিবেশবাদীরা।

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার অনুষদের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানান তারা।

সদ্য বিলুপ্ত ঢাকা কেন্দ্রীয় কারাগারে ঐতিহাসিক স্থাপনাসহ খেলার মাঠ, পার্ক, জলাধার, শিক্ষা প্রতিষ্ঠান ও সংস্কৃতি কেন্দ্র গড়ে তুলতে সরকারের প্রতি দাবিও জানিয়েছেন পরিবেশবাদীরা।

তারা বলেন, ওই স্থানে যেন কোনোভাবেই বাণিজ্যিক কেন্দ্র গড়ে না ওঠে।

ঐতিহাসিক স্থাপনা হিসেবে বঙ্গবন্ধু ও জাতীয় ৪ নেতার কারাস্মৃতি জাদুঘর নির্মাণে সরকারের পরিকল্পনা প্রশংসনীয় ও ইতিবাচক বলেও জানান পরিবেশবাদীরা।

পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) চেয়ারম্যান আবু নাসের খানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সংস্থার সম্পাদকমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, সমন্বয়কারী আতিক মোরশেদ, সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি রাজিয়া সামাদ, পল্লীমা গ্রিনের সদস্য সচিব আনিসুল হোসেন তারেক, নাসফের হাজারীবাগ শাখার সহ-সভাপতি জিএম রুস্তম খান, মডার্ন ক্লাবের সভাপতি আবুল হাসনাত।

এছাড়াও সংস্থাটির সহ-সম্পাদক মো. সেলিম, গ্রিন এনভায়রনমুভমেন্টের সভাপতি মঞ্জুর হাসান চৌধুরী, বাংলাদেশ নাগরিক অধিকার সংস্থার সভাপতি মো. বাবুল, সুবন্ধন সমাজকল্যাণ সংগঠনের সভাপতি হাবিবুর রহমান, পুরান ঢাকা নাগরিক উদ্যোগের সভাপতি নাজিম উদ্দিন এবং ইয়থ সানের সদস্য এরশাদ আলম নুমানসহ প্রমুখ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ