জাতীয়

এখনো চলছে বিএনপি-জামাতের ষড়যন্ত্র: প্রধানমন্ত্রী

শেখ হাসিনা
শেখ হাসিনা

বিএনপি-জামাতের ষড়যন্ত্র এখনো চলছে জানিয়ে এদেশের মাটিতে সন্ত্রাস ও জঙ্গিবাদের ঠাঁই হবে না হুঁশিয়ার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার শোকাবহ আগস্টের প্রথমদিনে রাজধানীর ধানমণ্ডির ৩২ নম্বরে রক্তদান কর্মসূচির আয়োজন করে কৃষকলীগ। ওই অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

জঙ্গি দমনে উন্নত দেশের তুলনায় বাংলাদেশ দ্রুত ব্যবস্থা নিয়েছে বলেও জানান তিনি।

যে কোনো পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ এখন সক্ষম উল্লেখ করে এ ক্ষেত্রে দেশবাসীর সহযোগিতাও চান প্রধানমন্ত্রী।

এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলার শোষিত মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য সংগ্রাম করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

তার ডাকে সাড়া দিয়ে বাংলার মানুষ দেশে স্বাধীনতা এনেছিল উল্লেখ করে তিনি বলেন, যারা এ বিজয় মেনে নিতে পারেনি তারাই বঙ্গবন্ধুকে হত্যা করেছে।

প্রধানমন্ত্রী বলেন, বাঙালি জাতির মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দিয়ে মিথ্যা ইতিহাস দিয়ে তা কলুষিত করেছে বিগত সরকার। হত্যা ও ষড়যন্ত্রে মদদ দিয়েছে তারা। তাদের এ ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে বলেও জানান শেখ হাসিনা।

তিনি বলেন, নতুন করে যে সন্ত্রাস ও জঙ্গিবাদের উৎপাত শুরু হয়েছে তার মূলে রয়েছে স্বাধীনতা বিরোধীদের দোসররা।

উন্নত দেশের চেয়েও ত্বরিত সিদ্ধান্ত নিয়ে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সক্ষম দেশ— এ সময় জঙ্গিবাদের বিরুদ্ধে সকলকে আরো সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

বিকেলে ধানমণ্ডির ৩২ নম্বরে কৃষকলীগের রক্তদান কর্মসূচি অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ