জাতীয়

আবাসন সংকটে ব্যাচেলর ভাড়াটিয়ারা

ব্যাচেলর ভাড়াটিয়ারা
ব্যাচেলর ভাড়াটিয়ারা

সাম্প্রতিক জঙ্গি হামলার পর থেকেই আবাসন সংকটে রাজধানীর বিভিন্ন এলাকার ব্যাচেলর ভাড়াটিয়ারা—পুলিশি তল্লাশির নামে হয়রানিও হচ্ছেন কেউ কেউ। মঙ্গলবার সকালে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করে ভাড়াটিয়া পরিষদ।

ভাড়াটিয়া পরিষদ জানায়, জঙ্গি হামলার পর রাজধানীর বিভিন্ন এলাকায় অনেক ব্যাচেলর ভাড়াটিয়াকেই বাসা ছাড়তে বলেছেন বাড়িওয়ালারা। আর মধ্যরাতে পুলিশের অভিযানের কারণে আতঙ্কে আছেন বাড়িওয়ালা, ব্যাচেলর ভাড়াটিয়া- দুপক্ষই ।

আর ব্যাচেলর ভাড়াটিয়ারা বলছে, বিভিন্ন বাসা-বাড়ি ও মেসে পুলিশের জঙ্গিবিরোধী তল্লাশি অভিযান চলছে। ভাড়াটিয়া পরিষদের অভিযোগ, তল্লাশির হয়রানি থেকে রেহাই পেতে অনেক বাড়িওয়ালাই এখন আর ব্যাচেলর ভাড়াটিয়াদের কাছে বাড়ি ভাড়া দিতে চাচ্ছেন না।

রাজধানীর কাঁঠালবাগান ও মগবাজার এলাকায় গত কয়েকদিন ধরে বিভিন্ন বাসা ও মেসে জঙ্গিবিরোধী অভিযান চালাচ্ছে পুলিশ।

মধ্যরাতে পুলিশের এ সব ঝটিকা অভিযানে আতঙ্কগ্রস্ত হলেও ব্যাচেলর শিক্ষার্থী ও ভাড়াটিয়ারা জানিয়েছেন, পুলিশ এখন পর্যন্ত কাউকেই নির্যাতন বা কোনো ধরনের হয়রানি করেনি।

আর বাসা-বাড়ির নিরাপত্তায় এরইমধ্যে ভাড়াটিয়াদের কাছ থেকে সব ধরনের তথ্য নেয়া হয়েছে বলেই জানিয়েছেন বাড়িওয়ালারা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ