রাজধানীর কল্যাণপুরে জঙ্গিদের ধরা যেত বা সবাই জঙ্গি না—এ ধরনের মন্তব্য পরিহাস মাত্র আর এ মন্তব্যকারীরা সন্ত্রাস দমনে আন্তরিক না বলে মনে করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
বুধবার সচিবালয়ের বাণিজ্য মন্ত্রণালয়ে মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডের রাষ্ট্রদূত লিওনি কুয়েলেনায়ার। পরে সাংবাদিকের এ কথা বলেন মন্ত্রী।
জঙ্গি সন্ত্রাস ইস্যুতে বাংলাদেশ সরকারের নেয়া দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছে বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডের রাষ্ট্রদূত লিওনি কুয়েলেনায়ারে জানান মন্ত্রী।
তিনি বলেন, বাংলাদেশে ক্রমবর্ধনান অর্থনৈতিক অগ্রযাত্রা যাতে সন্ত্রাসী কর্মকাণ্ডে বাধাগ্রস্ত না হয় সেজন্য বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার করেছে দেশটি।
এ সময় লিওনি কুয়েলেনায়ারে বলেন, বৈশ্বিক নিরাপত্তা ইস্যু এবং জঙ্গিবাদ একটি গ্লোবাল ক্রাইসিস— এরজন্য মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ও কর্যক্রম বাধাগ্রস্ত হতে পারে না। জঙ্গিবাদ ইস্যুতে বাংলাদেশ যে তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছে, নেদারল্যান্ড তাতে সন্তুষ্ট।
বাংলাদেশের উন্নয়ন কার্যক্রম ও ব্যবস্যা বাণিজ্য অব্যাহত রাখতে আস্থার সঙ্গে থাকবে নেদারল্যান্ড।