জাতীয়

বন্যা কবলিত এলাকায় পর্যাপ্ত ত্রাণ পৌঁছায়নি, বেড়েছে রোগের প্রাদুর্ভাব

বন্যা
বন্যা

স্বাভাবিক হতে শুরু করেছে দেশের বন্যা পরিস্থিতি—পানি নামার সঙ্গে সঙ্গে বাড়ছে রোগের প্রাদুর্ভাব। তবে এখনও অনেক অঞ্চলে সরকারের ত্রাণ সহযোগিতা পৌঁছায়নি বলে অভিযোগ ক্ষতিগ্রস্তদের।

বন্যায় ক্ষতিগ্রস্ত সব জেলাতেই ত্রাণ পৌঁছে দেয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।

এদিকে, সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোও বন্যার্তদের ত্রাণ দিতে এগিয়ে এসেছে। গত কয়েক দিনের বর্ষণ ও পাহাড়ি ঢলে দেশের পশ্চিম-উত্তরাঞ্চলের ১৯ জেলা প্লাবিত হয়ে কয়েক লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্ষণ ও পাহাড়ি ঢলে এবার দেশের পশ্চিম ও উত্তরাঞ্চলের ১৯টি জেলা প্লাবিত হয়েছে। এরমধ্যে ১৬টি জেলার ৭২ উপজেলার ৩৭৮ ইউনিয়নের ৬ লাখ ৮৫ হাজার ৯১৪ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব জেলার ১৫ হাজার ১১২টি পরিবারের ঘর-বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত কুড়িগ্রাম, লালমনিরহাট এলাকার কয়েক হাজার মানুষকে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেয়া হয়েছে। বন্যার্তদের সাহায্যে সরকার ত্রাণ বিতরণ করলেও ক্ষতিগ্রস্তদের অভিযোগ তাদের কাছে ত্রাণ পৌঁছায়নি।

এদিকে, ত্রাণ-২ উপ-পরিচালক,আনোয়ারুল ইসলাম খন্দকার জানিয়েছেন, এরইমধ্যে বন্যা কবলিত ১৯ জেলায় চাল, শুকনো খাবার ছাড়াও প্রায় ৪ কোটি নগদ টাকা সহায়তা দেয়া হয়েছে।

এছাড়াও গৃহহারাদের টিন ও নগদ টাকা দেয়া হবে— জানিয়ে তিনি বলেন, সব অঞ্চলেই ত্রাণ সামগ্রী পৌঁছে গেছে, এখানে দুর্নীতি হওয়ার কোনও সুযোগ নেই।

এদিকে সরকারের পাশাপাশি রেড ক্রিসেন্ট সোসাইটি ত্রাণ বিতরণ করছে –দেশের ৯ জেলায় ১ লাখ করে টাকা এবং খাবার বিতরণ করা হয়েছে জানিয়েছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব বিএমএম মোজহারুল হক।

বন্যা দুর্গত এলাকায় পানি কমার সঙ্গে সঙ্গে বিভিন্ন পানিবাহিত রোগের প্রার্দুভাব বাড়ছে। এ নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরও কাজ করছে বলে জানা গেছে।

এদিকে, দেশের উত্তরাঞ্চলের নদ-নদীর পানিপ্রবাহ অব্যাহতভাবে কমতে থাকায় আগামী দু-একদিনের মধ্যে এ অঞ্চলের বন্যা পরিস্থিতির সার্বিক উন্নতি হবে বলেই জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। আর উজান থেকে আসা পানিপ্রবাহ স্বাভাবিক হলে এবং খুব বেশি বৃষ্টিপাত না হলে বন্যা পরিস্থিতির অবনতির সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে।

এদিকে, রাজধানীর আশেপাশের নদ-নদীর পানি বৃদ্ধি পেলেও এবার বন্যার তেমন আশঙ্কা নেই- জানিয়ে বিশেষজ্ঞ বলেন, তবে পানি নামার সঙ্গে নদীভাঙন বাড়বে মনে হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ডের পর্যবেক্ষণ স্টেশনের ৯০টি পয়েন্টের মধ্যে বর্তমানে ১৭টি পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে বয়ে যাচ্ছে পানি। তবে অব্যাহতভাবে দেশের উত্তরাঞ্চলের নদ-নদীগুলোর পানি কমতে থাকায় বন্যা পূর্বাভাস কর্মকর্তারা আশা করছেন, উত্তরাঞ্চলের সার্বিক বন্যা পরিস্থিতির দ্রুত উন্নতি হবে।

দেশের মধ্যাঞ্চলে নদীর পানি কিছুটা কমতে শুরু করলেও এ অঞ্চলের বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকবে বলেই জানানো হয়েছে। তবে, এর মধ্যে অস্বাভাবিক বৃষ্টিপাত হলে পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা আছে বলে মনে করছে পূর্বাভাস কেন্দ্র।

তবে, আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে উপকূলীয় অঞ্চলে ভারি বৃষ্টিপাতের আশঙ্কা থাকলেও দেশের ভেতরের অংশে তার সম্ভাবনা কম।

এদিকে, রাজধানী ঘিরে থাকা নদ-নদীর পানি বাড়লেও এবারে বন্যার শঙ্কা নেই বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে, দেশের সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হলেও নদী ভাঙনের বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার পরামর্শ তাদের।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ