জাতীয়

চলতি মাসেই খুলছে ইস্কাটন-মৌচাকের ফ্লাইওভার

ফ্লাইওভার
ফ্লাইওভার

মগবাজার মৌচাক ফ্লাইওভারের জন্য আর কোনো ধরণের খোড়াখুড়ি করা হবে না—উল্লেখ করে শিগগিরই ইস্কাটন-মৌচাক অংশ খুলে দেয়া হবে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক নাজমুল হাসান।

বুধবার দক্ষিণ সিটি করপোরেশনের আয়োজিত রাজধানীতে সেবাদানকারী ২৬টি প্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে আয়োজিত সমন্বয় সভায় তিনি এ কথা বলেন।

সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সমন্বয়হীনতার কারণে নাগরিক সেবা ব্যাহত হচ্ছে— মন্তব্য করে এ সময় দক্ষিণ সিটি করপোরেশন মেয়র সাঈদ খোকন বলেন, নাগরিকদের সেবা, জলযট, যানজট কমাতে বেশ কয়েকটি কমিটি গঠন করা হয়েছে।

এছাড়া, দুই সপ্তাহের মধ্যে মেয়র হানিফ ফ্লাইওভারের নিচ থেকে ট্রাকস্ট্যান্ড সরিয়ে ফেলার নির্দেশ দেন সাঈদ খোকন। এসময় সমস্যার কথা তুলে ধরে বিভিন্ন সংস্থার প্রধানরা তা নিরসনে একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

এছাড়া যানজট নিরসনে পার্কিংয়ের জন্য রাজধানীতে নতুন ১০টি জায়গা নির্ধারণ করা হয়েছে— উল্লেখ করে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, এসব পার্কিং ব্যবহার করলে অনেকাংশে যানজট নিরসন হবে। এছাড়া ইলেক্ট্রনিক সিগনাল ব্যবহারের তাগিদও দেন বিভিন্ন দপ্তরের প্রধানরা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ