জাতীয়

মানবাধিকার কমিশনকে শক্তিশালী করা হবে: রিয়াজুল হক

কাজী রিয়াজুল হক
কাজী রিয়াজুল হক

আইনের দুর্বলতা কাটিয়ে মানবাধিকার কমিশনকে শক্তিশালী করতে বেশ কিছু সুপারিশ আইন মন্ত্রণালয়ে জমা দেয়া হয়েছে—উল্লেখ করে কমিশনের সদ্য দ্বায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেন, এতে আইনশৃঙ্খলা বাহিনীর যেকোনো মানবাধিকার লংঘনের ঘটনা তদন্তের এখতিয়ার রাখার সুপারিশ করা হয়েছে।

বুধবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এরই অংশ হিসেবে সম্প্রতি সরকারের কাছে মানবাধিকার আইন সংশোধনের সুপারিও করা হয়েছে বলে জানান সদ্য দ্বায়িত্বপ্রাপ্ত এ চেয়ারম্যান।

দ্রুতই জাতীয় মানবাধীকার কমিশন একটি কার্যকর কমিশনে পরিণত হবে, এমন আশাবাদ প্রকাশ করেন রিয়াজুল হক।

মানবাধিকার কমিশনের প্রতি সাধারণ মানুষের আস্থা বাড়াতে সচেতনভাবে কাজ করবেন বলেও জানান কমিশন চেয়ারম্যান। প্রয়োজনে সবাইকে সঙ্গে নিয়ে সাধারণ মানুষের মানবাধিকার বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবে বলেও মন্তব্য করেন তিনি।

জাতীয় মানবাধিকার কমিশনের নিজস্ব জরিপে উঠে এসেছে, দেশে প্রায় ৭০% মানবাধিকার লংঘনের ঘটনা ঘটে আইন-শৃঙ্খলা বাহিনীর দ্বারা। অথচ এসব ঘটনা সরকারের অনুমোদন সাপেক্ষে কমিশনকে তদন্ত করতে হয়। আইনি জটিলতার কারণে এসবের প্রতিকার করা পুরোপুরি সম্ভব হয় না বলে একাধিকবার দাবি করেছেন, সাবেক জাতীয় মানবাধিকার কমিশন চেয়ারম্যান।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ