জাতীয়

বিমানবন্দর ছেড়েছে প্রথম হজ ফ্লাইট

হজ
হজ

এ বছরের হজ যাত্রা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল সোয়া ৮টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ৪০১ জন হজযাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে গেছে।

হজ ফ্লাইটের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।

তিনি বলেন, এ বছর শিডিউল বিপর্যয়ের কোনো আশঙ্কা নেই।

এ সময় উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী মতিউর রহমান। এর আগে, গতকাল হজ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ বছর এক লাখ ৭৫৮ জন বাংলাদেশি হজ পালনের জন্য সৌদি আরব যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন ১০ হাজার, আর বেসরকারিভাবে যাবেন ৯১ হাজার ৭৫৮ জন। আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত ১৪৪টি ফ্লাইটে হজযাত্রীরা সৌদি আরব যাবেন। ফিরতি ফ্লাইট আসা শুরু হবে ১৭ সেপ্টেম্বর থেকে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ