দেশের উন্নয়ন কাজে জনসম্পৃক্ততা বাড়াতে সরকারি কর্মকর্তাদের নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, উন্নয়ন প্রকল্পের নামে অহেতুক অর্থঅপচয় যেন না হয় সেদিকে সতর্ক থাকতে হবে।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ২০১৬-১৭ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, দেশের উন্নতি তরান্বিত করার নীতিমালা নিয়েই বর্তমান সরকার গঠিত হয়েছে। গণতান্ত্রিক সুশাসনের মাধ্যমে দেশের আর্থ সামাজিক উন্নয়নই এ সরকারের লক্ষ্য।
প্রধানমন্ত্রী বলেন, টানা দ্বিতীয় মেয়াদে সরকার গঠন করতে পারায় প্রথম মেয়াদের দীর্ঘমেয়াদী কর্মসূচিগুলো বাস্তবায়নের সুযোগ তৈরি হয়েছে।
সারাবিশ্বে অর্থনৈতিক মন্দা সত্ত্বেও বর্তমান সরকার প্রবৃদ্ধি টানা ৬ শতাংশ ধরে রাখার পাশাপাশি ৭ শতাংশে উন্নীত করতে সক্ষম হয়েছে— যা সবার আন্তরিক প্রচেষ্টার ফসল বলেও জানান তিনি।
দেশকে উন্নত করতে নিজেদের অর্জন ও অভিজ্ঞতাগুলো যথাযথভাবে কাজে লাগানোরও পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী আরো বলেন, সুনিদিষ্ট লক্ষ্য স্থির করে তার বাস্তবায়ন করা হলে তা খুব একটি কঠিন কাজ হয় না।