জাতীয়

আকিব-তার গাড়িচালক খোঁজ মিলেছে

মো. জুনায়েদ হোসেন ওরফে আকিব
মো. জুনায়েদ হোসেন ওরফে আকিব

চট্টগ্রামে নিখোঁজ নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র মো. জুনায়েদ হোসেন ওরফে আকিব ও তার গাড়িচালক মোহাম্মদ মোস্তফার খোঁজ মিলেছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম নগর পুলিশের কার্যালয়ে গাড়িচালক মোস্তফা ঘটনার বর্ণনায় বলেন, তাকে ও জুনায়েদকে মাইক্রোবাসে তুলে চোখ বেধে ফেলা হয়। পরে দুই জনকে আলাদা অন্ধকার ঘরে রাখা হলেও মারধোর করা হয়নি।

গত সোমবার দুপুরে চট্টগ্রামের আগ্রাবাদ থেকে ব্যক্তিগত গাড়িতে নিজ বাসা খুলশী থানাধীন কুসুমবাগে ফেরার পথে নিখোঁজ হন জুনায়েদ ও গাড়িচালক মোস্তফা।

মোস্তফাকে বুধবার রাতে চট্টগ্রাম নগরের বন্দর এলাকার তুলরোডে আর জুনায়েদকে ঢাকার বসুন্ধরায় কে বা কারা নামিয়ে দেয়। জুনায়েদ ঢাকায় তার এক আত্মীয়ের বাসায় রয়েছেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ