জঙ্গিবাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আরো কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন তৃণমূল বিএনপির চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা।
শুক্রবার বিকালে জাতীয় প্রেসক্লাবে সামনে এক মানববন্ধনে অংশ নিয়ে তিনি বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ে সরকারের পাশে রয়েছে তার দল। প্রতিবাদ নয়, সময় এখন প্রতিরোধের।
বিএনপির এ নেতা আরো বলেন, এদেশের উন্নয়ন যেভাবে হচ্ছে তাতে দেশীয় ও আন্তর্জাতিক শক্তির চক্রান্ত করাটাই স্বাভাবিক। এর বিরুদ্ধে দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: